ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ)এর ৬৭৩তম ওরস শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ৪:০৭ অপরাহ্ণ

Moulvibazar.Shah Mostafa aurusa.Picমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে হযরত শাহ্জালাল (রহঃ)’র অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) এর ৬৭৩ তম উরুস মোবারক মৌলভীবাজার শহরের মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার ফজরের নামাজ শেষে মাজারে গিলাফ ছড়ানোর মধ্যদিয়ে শুরু হওয়া ওরুস বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি মেলারও আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

মেলার আয়োজকরা জানান, হযরত সৈয়দ শাহ মোস্তফার উরসকে ঘিরে প্রতি বছরের মতো মাজার প্রাঙ্গণে মেলা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে নানা রকমের দোকানিরা দোকান নিয়ে এসেছেন।
সৈয়দ শাহ্ মোস্তফা মসজিদের সানি ইমাম বজলুর রহমান জানান, হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন চলছে জিগির আর ভক্তিমুলক গান। ভক্তবৃন্দের দেওয়া গরু খাসি ও ভেড়া জবাই করে শিরনী বিতরন করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান জানান, মেলা ও উরুস উপলক্ষ্যে মাজারের আশপাশ এলাকায় পুলিশি টহল জোড়দার করা হয়েছে।
উল্লেখ্য হযরত শাহ্ জালালের নির্দেশে তার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা মৌলভীবাজারে ইসলাম ধর্ম প্রচারে আসেন।
তখন মৌলভীবাজারের জমিদার ছিলেন চন্দ্ররাজ। শাহ মোস্তফা (রহঃ) এর অলৌকিক কর্মকান্ডে অভিভুত হয়ে চন্দ্ররাজ ইসলাম ধর্ম গ্রহন না করলেও তার মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে এই অলির কাছে বিয়ে দেন বলে জানাযায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!