ads

রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন : ইসি মাছউদ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের পুনর্নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ২২ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

Shamol Bangla Ads

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বগুড়া-৬ এর উপনির্বাচন ও শেরপুর-৩ এর পুনর্নির্বাচন শিগগিরই হবে ইনশল্লাহ। আমরা আশা করতেছি, ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই যাতে হয় সে ব্যবস্থা করা হচ্ছে। কারণ পয়লা বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়ে থাকে। এ জন্য এর আগেই করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করি যে আমরা করব।’

উপনির্বাচন ও পুনর্নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে কি না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘পোস্টাল ব্যালট উপনির্বাচনেও চলবে। একটাই তো আমরা দিয়েই দিয়েছি। সেটা তো ভোট হয় নাই। আরেকটা বগুড়ার যেটা সেটা আমরা পোস্টাল ব্যালট দেব।’

Shamol Bangla Ads

সে ক্ষেত্রে নিবন্ধনের সময় কতটুকু থাকবে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘নিবন্ধন যারা করেই ফেলছে সেগুলো তো আছেই। তাদের কাছে শুধু আমরা ব্যালট পাঠাব। আর হয়তো বা দুই চার দিন সময় দেওয়া যেতে পারে যদি কারও নিবন্ধন বাকি থাকে। কিন্তু আমার মনে হয় তাঁরা সবাই রেজিস্ট্রেশন করেছে। বগুড়ার যারা তারা ইতিমধ্যে প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছে, ভোটও তারা দিয়েছে। আমরা এখন নতুন করে আবার তাদের কাছে ব্যালট পাঠাব।’

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ এখন শূন্য। সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সে আসনেও নির্বাচন করতে হবে।

Need Ads