ads

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

বছর ঘুরে সংযম ও ক্ষমার বার্তা নিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার প্রথম রোজা। আগামী (১৬ মার্চ) রাতে পবিত্র শবেকদর পালিত হবে। অত্যন্ত বরকতময় এই মাসের জন্য সারা বছর প্রতীক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা।

Shamol Bangla Ads

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। রমজান মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই সংযমের মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এ মাসের গুরুত্ব ও তাত্পর্য প্রত্যেক মুসলমানের কাছে অপরিসীম।

এ মাসে একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা প্রতিদানে ৭০ গুণ সওয়াব দান করেন। একটি নফল কাজের জন্যও ফরজ কাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাস, এ মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত, সত্পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে।

Shamol Bangla Ads

’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)
গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা থেকে রমজানের চাঁদ দেখার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

এদিকে গতকাল পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধর্মসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উত্তর গেটে এসে শেষ হয়।

ধর্মসচিব দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ অন্যরা।

এদিকে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নানা কাজে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মুসল্লিদের কথা বিবেচনা করে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘মুসল্লিদের সমস্যা নিরসনে রমজানের প্রথম ছয় দিন দেড় পারা করে ৯ পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে কোরআন খতম করা সম্ভব।’

পবিত্র রমজান উপলক্ষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ কাজে লাগানো সম্ভব। দেশবাসীকে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষাসহ ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

একইভাবে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।’

Need Ads