ads

সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। ২৯ এপ্রিল সোমবার তাপমাত্রা রেকর্ড করে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

Shamol Bangla Ads

বৈশাখ মাস এখন মধ্য পর্যায়ে। কালবৈশাখী তো দূরের কথা, ছিটেফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষায় চুয়াডাঙ্গাবাসী। সকাল হতেই গরম হাওয়ার দাপট এবং তাপপ্রবাহের তীব্র দহন। স্বস্তি পেতে এখনও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পায়নি এ জেলার মানুষ। তীব্র তাপপ্রবাহের কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হিট এলার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম বাতাস বয়ে যাচ্ছে। তীব্র দাবদহ থেকে কিছুটা স্বস্তি দিতে খাবার পানি ও স্যালাইন নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংস্থাগুলো।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৪৯ শতাংশ। এরপর বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাস আর্দ্রতা ছিল শতকরা ১৬ শতাংশ। বেলা ৩টায় এ মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে এবং বাতাসের আর্দ্রাতার পরিমাণ ১৩ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads