ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় হরিণ শিকারের দায়ে ৩ যুবকের অর্থদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ১:০১ অপরাহ্ণ

vrammoman adalotদৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় হরিণ শিকারের দায়ে ৩ যুবককে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার মধ্য মেঘনার হাজিপুর চরে ১৫ জানুয়ারী বুধবার ভোরে দু’টি হরিন শিকার করেছে তাৎক্ষণিক জবাই করে কেটেকুটে দৌলতখান সদরে ভিআইপি কয়েক ব্যক্তির বাসায় পৌঁছে দেয়া হয়। ঘটনাটি থানার দায়িত্বরত কর্মকর্তাকে বিভিন্ন সূত্র অবহিত করলে আইওয়াস হিসেবে ভবানীপুর ঘাটে কয়েকজন পুলিশ সদস্যকে পাঠিয়ে দায়িত্ব সম্পন্ন করেন। রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন। হাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু অবশ্য একটি হরিনের কথা স্বীকার করেছেন। তিনি জানান, হরিনটি জেলেরা ধরে ফেলে জবাই করে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে হরিন শিকারী রুবেল, নাছির ও দুলাল নামের ৩ যুবককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

Need Ads
error: কপি হবে না!