ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ২:১১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সোনালী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া প্রিন্সিপাল অফিস বঙ্গবন্ধু পরিষদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

Shamol Bangla Ads

গতকাল সন্ধ্যায় বাবর আলী গেটস্থ সোনালী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া প্রিন্সিপাল অফিস ভবন চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া প্রিন্সিপাল অফিস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ কুতুবউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম ফারুক, এসিষ্টেন্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, শেখ আব্দুল হাই, বোধদয় এর সভাপতি বিশিষ্ট গবেষক এ্যাড. লালিম হক, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক শামসুর রহমান বাবু, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাবুদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নজরুল ইসলাম সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া প্রিন্সিপাল অফিস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আব্দুল মোমেন, যুগ্ম সাধারন সম্পাদক খালেকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
উপস্থিত সকলেই বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের রূপকার। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ধর্মবর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধু সর্বকালের সবার আর্দশের পুরুষ। বঙ্গবন্ধু-বাংলাদেশ বাঙ্গালী জাতি এক সূত্রে গাঁথা।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল মাটি ও মানুষের। আজীবন তিনি এদেশের মানুষের মুক্তির সংগ্রাম করে গেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার একমাত্র উদ্দেশ্য। জীবন দিয়ে বঙ্গবন্ধু জাতিকে পুনরুদ্ধার করে স্বাধীন বাংলাদেশ গড়েছেন। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকার বাংলাদেশ এবং বাঙালি জাতি যতদিন থাকবে বাঙালি জাতির হৃদয়ে বঙ্গবন্ধু ততদিন বেঁচে থাকবে।
আলোচনাসভা শেষে চিত্রঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Need Ads
error: কপি হবে না!