ads

শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সামান্থায় মুগ্ধ বিজয়

খবর টি পড়েছেন : ২৩৮
সামান্থায় মুগ্ধ বিজয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘কফি উইথ করণ’ রিয়েলিটি শোতে এসে সারা আলী খান ও জাহ্নবী কাপুর মোটামুটি স্বীকার করে নিয়েছেন তাদের ‘ক্রাশ’ বিজয় দেবরাকোন্ডা। তবে সারা ও জাহ্নবী নয়, সামান্থা রুথ প্রভুতেই বেশি মুগ্ধ বিজয়।

Shamol Bangla Ads

বর্তমানে ‌‘লাইগার’ ছবির প্রচারণায় বিজয় ব্যস্ত সময় পার করছেন। ছবির নায়িকা অনন্যা পান্ডের সঙ্গে সম্প্রতি ‌‘কফি উইথ করণ’-এ অতিথি হয়েছেন দক্ষিণী এই তারকা।

অনুষ্ঠানে র‌্যাপিড ফায়ার সেগমেন্টে বিজয়কে ভারতের ‘সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী’র নাম বলতে বলা হয়। জবাবে বিজয় বলেছেন, ‘সামান্থা রুথ প্রভু।’ সম্প্রতি ‘খুশি’ শিরোনামের একটি ছবিতে সামান্থার সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়। এর আগেও একসঙ্গে কাজ করেছেন তারা। সহশিল্পী সামান্থাকে নিয়ে বিজয় আরও বলেছেন, ‘সামান্থা প্রিয়, অসাধারণ ও অবিশ্বাস্য একজন নারী।’ সারা সম্পর্কে বিজয় জানান, ‘সে খুবই মজার এবং রসবোধসম্পন্ন মানুষ।’ জাহ্নবীকে বিজয় ‘কিউট’ আখ্যা দিয়েছেন।

Shamol Bangla Ads

বিজয়ের ‘লাইগার’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ আগস্ট। পুরি জগন্নাথ পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা রামিয়া কৃষ্ণান, মাইক টাইসন ও রোনিত রায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড, ২৪ হলে ‘হাওয়া’ পরবর্তী সংবাদ ‘অপারেশন সুন্দরবন’ প্রেক্ষাগৃহে আসছে ২৩ সেপ্টেম্বর