ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পাবনার বিভিন্ন স্থানে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৫, ২০১৪ ৮:৪৩ অপরাহ্ণ

humanchainপাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ১৫ জানুয়ারী বুধবার পাবনার বিভিন্ন স্থানে মানববন্ধান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকগণ জেলা সদরের আব্দুল হামিদ সড়কে বিশাল মানব বন্ধন করে। এছাড়া আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগেও মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। রিপোর্টার্স ইউনিটির আয়োজিত কর্মসূচীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পল­ী পাঠাগার মিয়াপাড়া, উপজেলা শিল্পকলা একাডেমী, প্রজন্ম-৭১, চয়নিকা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবি সংগঠন অংশ নেয়। উপজেলা পরিয়দের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!