ads

সোমবার , ১৫ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসিনা-মোদি বৈঠক ২৭ মার্চ

খবর টি পড়েছেন : ১৭৭
হাসিনা-মোদি বৈঠক ২৭ মার্চ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৫ মার্চ সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি ওই কথা জানান। মোদির ঢাকা সফরে ভারতের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বর্ডার কিলিং, পানি এবং বাণিজ্য। এসব ইস্যু নিয়ে আমাদের সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে আমাদের প্রতিদিন আলোচনা চলছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। চুক্তিগুলো প্রয়োগে যাতে অসুবিধা না হয় এবং বলবৎ থাকে প্রধানমন্ত্রী সে বিষয়গুলো মোদির কাছে তুলে ধরবেন। এ ছাড়া তিস্তা চুক্তি নিয়ে আমরা এখনও আশাবাদী।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকা সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭৩ পরবর্তী সংবাদ ’ইতিহাস বিকৃতিকারীরাই ইতিহাস থেকে মুছে যাবে’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads