ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রিন্সে কেমন হবে শাকিব-জ্যোতির্ময়ীর রসায়ন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ

লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। সদ্য মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর ১৭ সেকেন্ডের ফার্স্ট মোশন লুক প্রকাশ হতেই দর্শকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়েছে।

Shamol Bangla Ads

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনে এখন একটিই প্রশ্ন- এই ছবিতে শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে থাকছেন? তবে এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রিন্স’ ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

এই ছবিতে জ্যোতির্ময়ী ও শাকিব খান জুটির রসায়ন দেখাতে গত ১০ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে। সেখানে মূলত এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে। ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় বন্দি হচ্ছে তা। তবে শুধু প্রেম নয়, গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

Shamol Bangla Ads

ছবিতে শাকিব খানের বিপরীতে শুধু জ্যোতির্ময়ীই নন, থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এই ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদেই।

শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী কুণ্ডু। এর আগে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়ক নিজের ‘স্টারডম’ বুঝতে দেন না। কাজের সময় একেবারে মাটির কাছাকাছি থাকেন, প্রচণ্ড সহযোগিতা করেন। উনি খ্যাতনামী, বুঝতেই দেন না।

বর্তমানে সিনেমাটির পুরো দল শ্রীলঙ্কায় অবস্থান করছে। এখনও ২০ দিনের শুটিং বাকি রয়েছে। বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহাওয়া এবং লোকেশন হুবহু ফুটিয়ে তুলতেই শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!