ads

রবিবার , ২৩ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে তরুণলীগ নেতা খুনের বিচারের দাবিতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০১৪ ৮:৩১ অপরাহ্ণ

23.03.2014=03লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের তরুণলীগ নেতা রাজু আহম্মেদের খুনের বিচারের দাবিতে রবিবার সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। জানা যায়, মোঘলহাট ইউনিয়ন তরুণলীগ সভাপতি রাজু আহম্মেদের খুনি আসলামসহ বাকী আসামীরা এলাকায় মহাড়া দিয়ে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনি আসলামসহ বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিহত তরুণলীগ নেতা রাজুর বাবা আহম্মদ আলী, বড় ভাই লালমনিরহাট সরকারী কলেজের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, মোঘলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, শ্রমিকলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
উলে­খ্য, চলতি বছরের ২ জানুয়ারি সন্ধ্যায় রাজুকে ডেকে নিয়ে পেশাদার খুনি আসলামসহ আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!