টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে সারাদেশের হিন্দু নির্যাতন বন্ধেন দাবিতে ১৫ জানুয়ারী বুধবার দুপুরে ঘাটাইল বাসষ্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে এবং পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করে।
ঘাটাইল উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি সুকুমার সরকারের নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথী হিসাবে অনুষ্ঠানে অংশ নেয় কেন্দ্রিয় হিন্দু মহাজোটের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার ঘোষ এবং ছাত্র ও যুব মহাজোটের সভাপতি দেবাশীষ কর্মকার ,ঘ্টাাইল উপজেলার হিন্দ ছাত্র ও যুব মহাজোট সভাপতি কানাই রায় প্রমুখ। যুগ্ম মহাসচিব বলেন, অতি দূত সংখালঘুদের উপর নির্যাতন বন্ধ ,পৃথক নির্বাচনী ব্যাবস্থা করতে হবে। দোষী ব্যাক্তিদের আর্ন্তজাতিক তদন্তের মাধ্যমে সনাক্ত করে সর্বউচ্চ শাস্তি ও হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আহব্বান জানান।




