ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুজন’র পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি শেরপুরের নকলা উপজেলায় সুশাসনের জন্য নাগরিক বা ‘সুজন’ এর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে নকলা পৌর শহরের মুক্ত মঞ্চে নতুন কমিটির পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুজনের জেলা শাখার সভাপতি ও শেরপুর জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

নকলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলার শাখার সাধারণ সম্পাদক মো. শওকত আলী, নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান, নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, নালিতাবাড়ী উপজেলার শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের প্রভাষক আসমাউল হোসনা প্রমুখ। ওইসময় স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন নকলা উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ প্রায় ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!