ads

শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলম হোসেন ১৭ জানুয়ারি শনিবার বিকেলে ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

আলম হোসেন বলেন, উত্তরায় ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এবং একজন পরিদর্শককে সদস্য করা হয়েছে।

আলম হোসেন বলেন, ‘আমরা এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। সম্ভব না বলে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করব।’

Shamol Bangla Ads

উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় গত শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে আগুন লাগে। এতে পঞ্চম ও ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটের ৬ বাসিন্দা মারা যান। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাঁদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এক ফ্ল্যাটে থাকতেন। অন্য ফ্ল্যাটের বাসিন্দারা হলেন মো. হারিছ উদ্দিন (৫২), তাঁর ছেলে মো. রাহাব (১৭) ও হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)।

Need Ads
error: কপি হবে না!