ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল রাশিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৪, ২০১৪ ৮:১৯ অপরাহ্ণ

hasina-putin_শ্যামলবাংলা ডেস্ক : তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া। ১৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এসময় তিনি জানান, তৃতীয়বারের মত সরকার গঠন করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার এ নিকোলায়েভ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাশিয়ার সরকারপ্রধানের অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন।
এর আগে মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে নেপাল ও মিয়ানমার অভিন্দন জানায়। শেখ হাসিনা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভারত, চীন, ভিয়েতনাম এবং কম্বোডিয়াও তাকে অভিনন্দন জানিয়েছে। রবিবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সন্ধ্যায় টেলিফোন করে তাকে প্রথম অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সোমবার রাতে তাকে টেলিফোন করে অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এর আগে দুপুরে তাকে টেলিফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধান বিরোধী দল বিজেপি নেতা এল কে আদভানি।

Need Ads
error: কপি হবে না!