ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ

PHOTO-1ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ  ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে শপথ গ্রহণের পর মঙ্গলবার ভোলাহাটের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে চাঁপাইনবাগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য দলের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়ায় চাঙ্গা করার সর্বপ্রকার চেষ্টাসহ এলাকার উন্নয়নে দলীয় নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে  উন্নয়ন করার প্রতিশ্র“তি প্রদান করেন। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়ার সহসভাপতি ও নির্বাচনকালীন উপজেলা আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক।

এ ছাড়া উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াসিন আলী শাহ, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, যুবলীগ উপজেলা সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মেদসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী সর্মথকেরা উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা জাতীয় পার্টিসহ সর্বস্তরের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

Shamol Bangla Ads

অন্য দিকে নবনির্বাচিত সংসদ সদস্যকে বোয়ালিয়া বাজার, কালুপুর বাজার, কাশিয়াবাড়ী বাজার, মিনিবাজার, আলমপুর, দলদলী, ঘাইবাড়ী, পীরগাছীবাজার, হত্যার শিকার আ’লীগ নেতা দূরুল হোদার বাড়ী, মুশরীভূজা বাজার, বটতলা সাদা মনের মানুষ জিয়াউল ঘোষের পাঠাগার, ময়ামারী মোড়, পোল­াডাংগা হত্যার শিকার ছাত্রলীগ নেতা আব্দুর রহমানের বাড়ী, পোল­াডাংগা বাজার, আলালপুর বাজার, সুরানপুর বাজার এবং সব শেষে বড়গাছী বাজারে তাকে পৃথক পৃথক ভাবে গণসংবর্ধনা দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!