ads

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।

Shamol Bangla Ads

এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।

এনসিএমের প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরে পৃষ্ঠবায়ু উত্তর ও মধ্য অঞ্চলে উত্তর-পশ্চিম থেকে উত্তরদিকে প্রবাহিত হবে। দক্ষিণাঞ্চলে প্রবাহিত হবে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ দিকের বাতাস। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার, যা কিছু জায়গায় ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সাগরের পরিস্থিতি থাকবে মাঝারি থেকে উত্তাল। বাব আল-মান্দেব প্রণালীর আশেপাশে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Shamol Bangla Ads

এদিকে, আরব উপসাগরে বাতাস দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ দিকে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাবে, যা কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি হতে পারে। উপসাগরে ঢেউয়ের উচ্চতা হবে আধা মিটার থেকে দেড় মিটার পর্যন্ত, আর কিছু অঞ্চলে তা আড়াই মিটারের বেশি পর্যন্ত পৌঁছাতে পারে। সাগরের অবস্থা হালকা থেকে মাঝারি থাকলেও, উত্তাল হয়ে উঠতে পারে, বিশেষ করে উত্তর উপসাগর এলাকায় বজ্রঝড় ও বৃষ্টির কারণে।

সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। গত দু-তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!