ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ: টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

কাতারের দোহায় সোমবার রাতে মঞ্চস্থ হলো রুদ্ধশ্বাস এক নাটক। সেই নাটকের শেষ অঙ্কে নায়ক হয়ে উঠল পর্তুগাল, আর ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ব্রাজিলকে ৬-৫ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার ইতিহাস গড়ল পর্তুগিজ যুবারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর সাডেন ডেথে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

Shamol Bangla Ads

ম্যাচের শুরু থেকেই দুই দল উপহার দেয় আক্রমণাত্মক ফুটবল। ব্রাজিলের কিশোররা তাদের চিরায়ত গতি আর ব্যক্তিগত নৈপুণ্যে বারবার পর্তুগিজ রক্ষণে হানা দিলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি। অন্যদিকে, পর্তুগাল মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে গোছানো আক্রমণ শানায়, কিন্তু ব্রাজিলের রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হয় তারাও।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমানে সমান লড়ছিল দুই দল। প্রথম পাঁচটি করে শটে দুই দলেরই খেলোয়াড়রা ছিলেন নিখুঁত। খেলা গড়ায় সাডেন ডেথে।

Shamol Bangla Ads

সেখানেই ঘটে ছন্দপতন। পর্তুগালের হোসে নেতো দারুণ শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন। কিন্তু পাহাড়সম চাপ সামলাতে ব্যর্থ হন ব্রাজিলের তরুণ তুর্কি আঞ্জেলো। তার নেওয়া শটটি ক্রসবার ঘেঁসে ওপর দিয়ে চলে যেতেই উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। আর কান্নায় ভেঙে পড়ে সেলেসাওরা।

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে পা রাখল পর্তুগাল। আগামী বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। দিনের প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রিয়া। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে ব্রাজিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!