ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অপহরণের ১০ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী ॥ প্রধান আসামির ১ সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

শেরপুরে অপহরণের ১০ দিন পরও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী স্কুলছাত্রী (১৩)। গত ২৫ মার্চ রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে অপহরণ হয় পার্শ্ববর্তী দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। ওই ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মমিন মিয়া (২৬) কে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২ এপ্রিল শনিবার স্বপন নামে এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী এবং গ্রেফতার হয়নি প্রধান আসামি মমিন মিয়াসহ এজাহারনামীয় কোন আসামি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ রবিবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ঘটনার পর থেকেই আসামিরা স্ব-স্ব মোবাইল বন্ধ করে পলাতক রয়েছে। মামলার ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তারই আওতায় গাজীপুরের গাছা থানার বড়বাড়ি এলাকা থেকে প্রধান আসামি মমিন মিয়ার আপন ভাগনে ও সহযোগী স্বপন (২৫) কে গ্রেফতার করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

তার দাবি, স্বপন মামলার ভিকটিম ও প্রধান আসামির আত্মগোপনে থাকার সবকিছু জেনেও কৌশলে পাশ কেটে পুলিশ ও বাদীর আত্মীয়-স্বজনকে হয়রানী করছিল। আগামী বুধবার আদালতে তার রিমাণ্ডের বিষয়ে শুনানী হবে। খুব দ্রুতই মামলার ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লায় এক সামাজিক অনুষ্ঠান শেষে মাকে নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় অটোরিক্সার জন্য অপেক্ষা করছিল ব্যবসায়ী-সাংবাদিক পরিবারের ওই স্কুলছাত্রী। ওই অবস্থায় একই এলাকার মমিন মিয়া তার কতিপয় সহযোগি নিয়ে তাকে অপহরণ করে। পরে খোঁজা-খুঁজি করে না পেয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মমিন মিয়াসহ স্থানীয় শামীম মিয়া (২৫), জুবাইদুল (৩২), রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া শাকিল মিয়া (২০)সহ ৫ জনকে স্ব নামে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২৭ মার্চ তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।

Need Ads
error: কপি হবে না!