রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : রামগঞ্জে উপজেলার চন্ডিপুর ইউপির দক্ষিন চাঙ্গির গাঁও গ্রামের যামিনি ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে ঠাকুর মন্দির সম্পূর্ন আগুনে পুড়ে ভম্মিভুত হয়ে যায় ।
এ ঘটনায় ঠাকুর বাড়ির শিতল চক্রবর্তীর স্ত্রী প্রতিমা চক্রবর্তী বুধবার রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন । যার নং-৫৬,তারিখ-০২-৪-১৪
জানা গেছে, ৩০মার্চ রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা চন্ডিপুর ইউপির দক্ষিন চাঙ্গিঁর গাঁও গ্রামের যামিনি ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে ঠাকুর বাড়ির ৩টি ঘর,ঠাকুর মন্দিরে রক্ষিত ২টি পিতলের মূর্তি,আসবাবপত্র,ধর্মীয় বই পুস্তক ও মূল্যবান জিনিসপত্রসহ ঠাকুর মন্দিরটি সম্পূর্ন পুড়ে ভম্মিভুত হয়ে যায় । সংবাদ পেয়ে ল²ীপুর -১ রামগঞ্জ আসনের দশম জাতীয় সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে দুর্বৃত্তরা ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি ও নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে থাকতে পারে। এর পিছনে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।




