ads

শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ, মুমিনুলের আক্ষেপ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ ভারতের কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না তিনি। আজও (শনিবার) আশা জাগিয়ে আক্ষেপ নিয়ে ফিরলেন। মুমিনুল ৮৭ রানে আউট হতেই ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে তারা ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে।

Shamol Bangla Ads

এক বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টের ১৯ ইনিংসে ব্যাট করেছেন মুমিনুল। এই সময়ের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ৮৭ রানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাবেক এই টাইগার অধিনায়ককে। এ ছাড়া মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরি খরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার। ইনিংস ঘোষণার সময় ৫৩ রানে অপরাজিত ছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনই তারা ৩৬৭ রানের লিড নিয়ে ফেলে। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল ১৯ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন। দিনের চতুর্থ ওভারেই অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাদমান। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি ১১৯ বলে ৭ চারের সাহায্যে ৭৮ রানে থামলেন। সিলেট টেস্টেও একইভাবে আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৮২ রানে।

Shamol Bangla Ads

প্রথম ইনিংসের (৮) মতো এবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানের ব্যবধানে সাদমানের পর তিনিও ফিরলেন মাত্র ১ রান করে। সিলেট টেস্টের এই সেঞ্চুরিয়ান মিরপুরে চলমান দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দুই অঙ্কের ঘরেও পারলেন না। তার উদ্দেশ্যে জর্ডান নিল বলটি শর্ট লেংথে ফেলেছিলেন, বাউন্স ওঠা বলের লাইন বুঝতে ভুল করেছেন শান্ত। যা তার ব্যাটের ওপরের দিকে লেগে গালি অঞ্চলে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে ধরা পড়ে।

এরপর মুমিনুল-মুশফিক ১৬৭ বলে গড়েন ১২৩ রানের জুটি। দারুণ বোঝাপড়া দ্রুতগতিতে রান তুলেছেন অভিজ্ঞ দুই তারকা। ১১৮ বলে ১০টি চারের সাহায্যে ৮৭ রান করেছেন মুমিনুল। পেয়েছেন টেস্টের ২৫তম হাফসেঞ্চুরি। মুশফিক ২৮তম টেস্ট ফিফটির পর ৮১ বলে ২ চার ও এক ছক্কায় ৫৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেই বাংলাদেশের একমাত্র শততম ম্যাচ খেলা এই উইকেটরক্ষক ব্যাটার ইতিহাসে জায়গা করে নেন। দ্বিতীয় ইনিংসে ফিফটির মাধ্যমে মাইলফলক টেস্টকে আরও রাঙালেন মুশফিক।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে আইরিশদের প্রায় অসম্ভব লক্ষ্যই তাড়া করতে হবে। দ্বিতীয় ইনিংসে তাদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন গ্যাভিন হোয়ে। এ ছাড়া অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্ডান নিল একটি করে উইকেট শিকার করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!