ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব ও নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৩:০৭ অপরাহ্ণ

Singra (Natore) News 04.04.14rসিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও অপর দিকে সাড়ে দশটায় কান্দিপাড়া নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অত্র আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক।

Shamol Bangla Ads

শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে ১০টি উন্নততমানের কম্পিউটার প্রদান করা হয়।
কান্দিপাড়ায় প্রায় ১৭ লাখ ৩০ হাজার ৪০০ টাকা ব্যয়ে ১.২৩৬ কিলোমিটারে ৫১টি পরিবারের মাঝে বিদ্যুতের আলো পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবীব রুবেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী, প্রমুখ।
এর পরে প্রতিমন্ত্রী উপজেলার সাজুরিয়া গ্রামে সাড়ে ১১লাখ ১১হাজার টাকা ব্যয়ে ০.৮২৫ কিলোমিটারে ৫৭টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন।

সিংড়ায় চলনবিলের ‘তিত পুটি মাছ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও পাঠাগারের আয়োজনে শনিবার সকাল ১১টায় তৃণমূল কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকদের নিয়ে পরিষদের সদস্য কবি আবুল হোসেনের চলনবিলের তিত পুটি মাছ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে এবং লেখক ও সাংবাদিক সৌরভ সোহরাবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউট এর পরিচালক আবুল কালাম আজাদ ও শহীদ চয়েন বহুমূখী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোল্লা এমরান আলী রানা। এসময় উপস্থিত ছিলেন, শেরকোল ইউপির সাবেক চেয়ারম্যান আদেশ আলী, তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন।
আড্ডা অনুষ্ঠানে বাংলা সাহিত্যর নানা বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন, কলমিলতার সম্পাদক আকতার হোসেন অপূর্ব, জনতার ক্যানভাস পত্রিকার সাহিত্য সম্পাদক রনজু আহমেদ, বর্ণমালার নির্বাহী সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম। পরে কবিতা আবৃতি করেন মোঃ আবুল হোসেন,শারমিন আক্তার ইতি, অংকন, শাকিল শেখ, শাহিন, চন্দন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!