জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাদকসেবী পুত্রকে পুলিশে সোপর্দ করেছেন পিতা। জানাগেছে, সোমবার বিকালে বকশীগঞ্জের মিয়াপাড়া গ্রামের মহিজলের মাদকাসক্ত পুত্র রিপন মিয়া (২৬) পিতার নিকট নেশার টাকার জন্য পিতাকে বসতী বিক্রির জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকার করায় মাদকসেবী রিপন বাবার উপর হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। পিতার আত্মরক্ষার জন্য পুত্র রিপনকে পুলিশে সোপর্দ করেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাছিনুর রহমান জানান- রিপনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।




