ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদকসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা : রাজারহাটে সাংবাদিককের উপর হামলা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০১৩ ৭:২৬ অপরাহ্ণ

Kurigram__District_Map_Bangladesh-9-300x179মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) :  কুড়িগ্রামের রাজারহাটে হরতালের ২য় দিনে যুবদল ও ছাত্রদলের কর্মীরা এবার ‘দৈনিক প্রথম খবর’ এর রাজারহাট প্রতিনিধি এ.এস লিমনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। এ ঘটনায় প্রেসক্লাব রাজারহাট নেতৃবৃন্দ সাংবাদিক লিমনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন প্রশাসনের নিকট। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৮ অক্টোবর সোমবার বেলা ২ ঘটিকার সময় হরতাল চলাকালে উপজেলা সদর বাজার হাসপাতাল রোড রেলগেট সংলগ্ন স্থানে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পিকেটিং করার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ওই সময় ছাত্রদলের ১৫-২০ জন পিকেটার সাংবাদিক লিমনের উপর হামলা চালিয়ে তার কাছে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এদিকে হরতালের প্রথমদিন ছাত্রলীগ কর্মী মোজাফ্ফর হোসেনের পেট্রোলের দোকানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় মোজাফ্ফর হোসেন বাদী হয়ে গতকাল উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক মোঃ আনিছুর রহমানকে প্রধান আসামী করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৮১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা দায়ের হয়েছে।

Need Ads
error: কপি হবে না!