সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদর উপজেলার সদানন্দপুর একটি ডোবা থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় (১০) এক স্কুল ছাত্রির লাশ উদ্ধার করেছে। সোমবার বেলা সাড়ে এগারটার দিকে লাশটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা সাড়ে এগারটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর তারা মন্ডলের ডোবায় একটি শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ এসে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। শিশুটির পরনে স্কুলের পোশাক আছে। তাকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।




