নীলফামারী প্রতিনিধি : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনের আকাশকুড়ি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতার ঘটনায় সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে রবিবার গ্রেফতার করা হয়। আটককৃত রফিকুল ইসলাম আকাশকুড়ি গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। পুলিশ জানায়, আটককৃত রফিকুল ভোটের আগের দিন ওই বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন। আদালতের মাধ্যমে তার ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ডিমলা থানায় ৩ হাজারের বেশি ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের নামে ১৩টি মামলা করেছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার।




