ads

সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে জোট করতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে চায় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ২৭ অক্টোবর সোমবার জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। এ ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সে বার্তাও দিতে চায় দলটি। আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, দল ও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই এই বৈঠক চলছে।

বিএনপির এই নেতা আরও জানান, তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করা হবে। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।’

Need Ads
error: কপি হবে না!