ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবজির প্রদর্শনীতে মাশরাফি-সাকিবের রেকর্ড কাড়লেন রিশাদ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

কবজির শক্তির প্রদর্শনী আরেকবার দেখালেন রিশাদ হোসেন। সেটিও এমন এক কঠিন সময়ে যখন দলের প্রয়োজন। বাংলাদেশকে উদ্ধার করে পরে রেকর্ডও গড়লেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে এখন সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা বাংলাদেশের সেরা ব্যাটার রিশাদ।

Shamol Bangla Ads

কমপক্ষে ১০ বল খেলেছেন এমন ব্যাটারদে মধ্যে। আজ ৩৯ রানের অপরাজিত তাণ্ডব চালান ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে। এত স্ট্রাইক রেটে আর কোনো ব্যাটারই ব্যাটিং করেননি। তার ১৪ বলে সমান ৩ চার ও ছক্কার স্ট্রাইক রেটের ইনিংসে পেছনে পড়েছে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের কীর্তি।

আজকের আগ পর্যন্ত ২৭৫ স্ট্রাইক রেটে যৌথভাবে শীর্ষে ছিলেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি ও সাকিব। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ৪৪ রান করেছিলেন মাশরাফি। তার সেই ইনিংসে পরে ভাগ বসান ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সমান ১৬ বলে ৪৪ রান করা সাকিব।

Shamol Bangla Ads

রিশাদ এমন দিনে রেকর্ডটা গড়লেন যখন তার সতীর্থরা ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের সামনে কাঁপছিল। কেননা অ্যালিক আথানাজে-আকিল হোসেনদের স্পিনে রান তুলতে হাঁসফাঁস করছিল। মিরপুরের কালো উইকেট ব্যাটারদের এমনি নাচাচ্ছিল।

কিন্তু নবমতম ব্যাটার হিসেবে মাঠে নেমে শেষ দিকে প্রতিপক্ষের বল বাউন্ডারি ছাড়া করতে লাগলেন রিশাদ। যেন জানিয়ে দিলেন, প্রথম ওয়ানডের ঝড়টা আগেই শেষ হয়েছিল তার। ১৩ বলে ২৬ রানের সেই ঝড়ের পূর্ণতা দিতেই আজ নেমেছিলেন। রেকর্ড গড়ায় পূর্ণতাই বলা যেতে পারে!

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!