ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলাপাড়ায় ৯ জেলের ১ বছরের কারাদন্ড

খবর টি পড়েছেন : ২১৭
কলাপাড়ায় ৯ জেলের ১ বছরের কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মা ইলিশ নিধনের অভিযোগে ৯ জেলেকে সোমবার বিকেলে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কোষ্টগার্ড সদস্যরা ২টি মাছধরা ট্রলার ভর্তি ৫ লাখ টাকা মূল্যের জাল জব্দ করে।

Shamol Bangla Ads

জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন আন্দারমানিক নদীর সাগর মোহনায় ২টি ট্রলার মা ইলিশ নিধন করার সময় কোষ্টগার্ড সদস্যরা ৯ জেলেকে আটক করে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসে। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্ত রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকার বাসিন্দা। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হবে এবং ট্রলার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেতাগীতে কমে গেছে জেলেদের জাটকা নিধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুই ইউনিয়ন আ’লীগের কমিটি বিলুপ্ত