ads

বুধবার , ১৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও উপস্থাপনার চেয়ারে তাহসান

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

‘এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব। যেখানে দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।’—জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর এই বাংলাদেশি সংস্করণে উপস্থাপনা প্রসঙ্গে কথাগুলো বলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

Shamol Bangla Ads

বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক এই অনুষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে বলে জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। জানা গেছে, ‘ফ্যামিলি ফিউড’-এর আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশেও আয়োজনটি পরিচালিত হবে। প্রতিযোগিতামূলক এ আয়োজনে দু’টি পরিবারের সদস্যরা অংশ নেন।

তারা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। তাদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং উত্তরের ওপর পয়েন্ট অর্জন হয়। প্রথম যে পরিবার ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারেন তারাই বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্বে দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদ্যাপনেরও উপলক্ষ তৈরি করে।

Need Ads
error: কপি হবে না!