ads

রবিবার , ৬ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত

খবর টি পড়েছেন : ১৯৬
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। ৬ মে রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম।
এর আগে ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনে ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে ইসি। রবিবার সেই গেজেট চ্যালেঞ্জ করে এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন। পরে রিট আবেদনটির প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা ছিল। এই সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন দলের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অন্যদিকে বিএনপির প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। প্রার্থীতা নিশ্চিত হবার পর নির্বাচনে জয় পেতে ব্যপক প্রচারণা শুরু করেছিলেন উভয় প্রার্থীই। কিন্তু ভোটের মাত্র ৯দিন আগে নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করলেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫ পরবর্তী সংবাদ গাজীপুরে বিএনপি নেতা নোমানসহ আটক ১০

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads