ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
অক্টোবর ১৪, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি (ইনব্রিড ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ। ওইসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শশাঙ্ক শেখর ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার মাঠে চাষযোগ্য ৪৪৫ জন কৃষকের মাঝে সবজি বীজ, রাসায়নিক সার ও বসতবাড়িতে চাষযোগ্য ২৪০ জন কৃষকের মাঝে বীজ দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!