ads

রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু সুরক্ষা, অধিকার, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শেরপুরে শিশুদের সুরক্ষা, অধিকার, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার দুপুরে জেলা শিশু একাডেমীর হলরুমে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশুরা বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটেদের ইভটিজিং, শহরের খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগ, সুস্থ্য বিনোদন কেন্দ্রের অভাব, বাল্যবিয়ের প্রবণতা বেড়ে যাওয়া, পারিবারিক সহিংসতা, কর্মস্থলে শ্রমজীবী শিশুর নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে। এসব বিষয়গুলো স্থানীয়ভাবে শিশুদের সুরক্ষা, অধিকার ও বিকাশে বড় বাঁধা হিসেবে উল্লেখ করে সমস্যার সমাধানে উপস্থিত অতিথিদের কাছে পরামর্শ চান। পরে অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের অধিকার, সুরক্ষা, বিকাশ এবং উন্নয়নে নানা পরামর্শ দেন। ওইসময় অতিথিরা এনসিটিএফ বা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের জেলা কমিটির মাধ্যমে লিখিতভাবে সমস্যাগুলো প্রশাসন, পুলিশ, শিশু একাডেমী ও সমাজসেবা বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, নাগরিক প্ল্যাটফরম ‘জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল, এনসিটিএফ স্বেচ্ছাসেবক রজত সাহা অন্তু প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন একইসাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে শিশু একাডেমী মিনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করনীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে পৃথক তিনটি গ্রুপে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওইসময় এনসিটিএফ সদস্য মুবাশ্শারা ফারুক মিনহা, তানজিদ মাহতাব রাকিন, জারীন তাসনিম বৃষ্টিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!