ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে ২ ভূমিহীন পরিবারের বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে বন্যহাতি

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতী সীমান্তে ২ ভূমিহীন পরিবারের বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে বন্যহাতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : থেমে নেই শেরপুর সীমান্তে বন্যহাতির তান্ডব। একমাস যাবত প্রায় প্রতিনিয়তই সীমান্তবর্তী ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার কোন না কোন এলাকায় ভারত থেকে নেমে আসা বন্যহাতির তান্ডব চলছেই। ১৭ জুন মঙ্গলবার গভীর রাতে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনই গ্রামে তান্ডব চালায় বন্যহাতির দল। ওইসময় স্থানীয় ২ ভূমিহীন পরিবারের বসতঘর গুড়িয়ে দেয় বন্যহাতি। বুধবার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্থ ওই ভূমিহীন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার রাতে অর্ধশত বন্যহাতির একটি দল গভীর অরন্য থেকে নেমে এসে ওই গ্রামে তান্ডবলীলা চালায়। বন্যহাতির দল গাছের কাঁঠাল, কলার বাগানসহ বিভিন্ন ফসল খেয়ে ও দুমড়ে-মুচড়ে একাকার করে ফেলে। রাতভর চলে ওই গ্রামে বন্যহাতির তান্ডব। এক পর্যায়ে হাতির দল তান্ডব চালিয়ে ওই গ্রামের ভূমিহীন পরিবারের সদস্য আব্দুস সালাম ও আব্দুল হালিমের বসতবাড়ীর ৫টি মাটির ঘর গুড়িয়ে দেয়। গোলার ধান খেয়ে সাবাড় করে ফেলে। ওই দুই ভূমিহীন পরিবারের সদস্যদের সহায়-সম্বল বলতে বাড়ী ছাড়া আর কিছুই নেই। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ : প্রতিবাদে… পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার প্রায় ৬৭ কোটি টাকার বাজেট ঘোষনা