ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
অক্টোবর ৭, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার বিকেলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরীপ্রত্যাশী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

গ্রাহক ফোরামের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল ইসলাম ট্রাস্ট নালিতাবাড়ী সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারী শাহদাত হোসেন বিএসসি, গ্রাহক ফোরামের সদস্য সচিব আব্দুল মোমেন, যুগ্ম আহবায়ক আরিফ রাব্বানী, ব্যবসায়ী আবু সিনা মোহাম্মদ জুবায়ের, প্রভাষক জাকারিয়া মাসুদ আব্দুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে।

Shamol Bangla Ads

বক্তারা আরও বলেন, এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম, এমনকি আঞ্চলিক ভাষায় কথা বলায় গ্রাহকরা যোগাযোগে সমস্যায় পড়েন। এভাবে ব্যাংক চালানো সম্ভব নয়। তাই অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!