ads

শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাইফ-সোহানকে নিয়ে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। এছাড়া দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

Shamol Bangla Ads

চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে জায়গা পেলেন ২৬ বছর বয়সী সাইফ। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত ওপেনার লিটন দাস। পারফরম্যান্সের কারণে জায়গা হয়নি আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের।

দুবাইয়ে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে সেখানেই ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা ৫ ক্রিকেটার- অধিনায়ক মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা আজ রাতেই আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ওপেনার নাঈম শেখ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ভিসা সংক্রান্ত জটিলতা থাকায় তাদের যাত্রা বিলম্বিত হচ্ছে।

Shamol Bangla Ads

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Need Ads
error: কপি হবে না!