ads

শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিল বিভিন্ন শ্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রামের মূল লক্ষ্য।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ৫ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের আস্থা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিষ্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ আঃ রহমান, বাংলাদেশ যুব বিভাগের উপজেলার সভাপতি মোঃ আমির হামজা মিষ্টার, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শাহজাহান কবির, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!