ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

খবর টি পড়েছেন : ৪০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নিজের সুর দিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বেশ সরব রয়েছেন। এবার ভক্ত-অনুরাগীদের সুখবর জানিয়েছেন। বাবা হয়েছেন ইমরান মাহমুদুল। ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভক্ত-অনুরাগীদের জানয়েছেন।

Shamol Bangla Ads

তিনি লেখেন, “আলহামদুল্লিলাহ, আলহামদুল্লিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।”

স্ত্রী ও মেয়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইন শা আল্লাহ । সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমিন।’

Shamol Bangla Ads

এদিকে কমেন্ট বক্সে সংগীতশিল্পী পড়শী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অভিনন্দন কন্যার বাবা মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।’

উল্লেখ্য, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।

পরবর্তীতে ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী গানকেই তার আয়ের মূল পথ হিসেবে বেছে নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোপনে বিয়ে সারলেন সামান্থা! পরবর্তী সংবাদ ১২ ব্যান্ডের অংশগ্রহনে ব্যান্ড ফেস্ট