ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে ইউনিসেফের সহায়তায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, স্কাউটসের ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মো. শরিফ হোসেন ও গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন। কর্মশালায় টাইফয়েড টিকাদানের উপর প্রেজেন্টেশন প্রদান করেন ইউনিসেফের বিভাগীয় ইপিআই কনসালটেন্ট ডা. মো. তারিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌর এলাকায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ওইসময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টাইফয়েড টিকা পাবে। শেরপুর জেলায় ৫ লক্ষাধিক শিশুকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন, তথ্য অফিস ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলার গার্লস গাইড ও স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!