ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার এক সঙ্গে টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান। দূর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা ম্যানহাটনের টাইমস স্কয়ারে সবচেয়ে বড় দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। সেখানেই একমঞ্চে পারফর্ম করবেন ঋতুপর্ণা ও জায়েদ।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে টাইমস স্কয়ারের পূজা উদযাপন কমিটি। জানিয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসছেন। আগামী ৪ অক্টোবর, বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস স্কয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকা এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ বিষয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন। তিনি আরও বলেন, খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে ‘সাগরিকা’ গানের সঙ্গে নাচব।

Shamol Bangla Ads

আগামী ৪ অক্টোবর একসঙ্গে মঞ্চে উঠবেন ২ বাংলার ২ জনপ্রিয় তারকা।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার টাইমস স্কয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। এরই ধারাবাহিকতায় এবারও মহাসাড়ম্ভরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!