ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিএনপি নেতা হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক হত্যা মামলায় ৩৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জিব সরকার মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২২ আগষ্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার দরিল্যা গ্রামের আলতাব আলী, মফিজ উদ্দিন, কিসমত আলী ও জিন্নাত আলী।

Shamol Bangla Ads

অ্যাডভোকেট সঞ্জিব সরকার আরো জানান, ১৯৮৮ সালের ২১শে আগস্ট পূর্ববিরোধের জেরে ত্রিশাললের দরিরামপুরে এলাকায় দরিল্যা গ্রামের মৃত আব্দুল গফুরের পূত্র বিএনপি নেতা আব্দুল মালেককে উপর্যুপরি কুপিয়ে খুন করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে মামলা করলে তদন্ত কর্মকর্তা, ৮ জনের নামে আদালতে চার্জশিট দেয়। মামলার সাক্ষীদের রিকলের বিষয়ে ১৯৯৪ সালে হাইকোর্টে আপীল করেন আসামিপক্ষ। এরপর থমকে যায় বিচার কাজ। সেই রিভিশন শুনানি শেষ হতে কেটে যায় ১৮টি বছর। ২০১২ সালে রিভিশন নিষ্পত্তি হলেও, সেই অর্ডার কপি ময়মনসিংহ আদালতে রিসিভ করা হয় ২০১৫ সালে। নিহত মালেক একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল বলে জানান অ্যাডভোকেট সঞ্জিব সরকার ।

এই দীর্ঘ সময়ে মারা গেছেন সোবহান নামে মামলার এক আসামিও। দীর্ঘদিন পর রায় হলেও, ন্যায় বিচার নিশ্চিত হওয়ায় তাতে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এছাড়াও এই হত্যা মামলার আসামি এবং ভিকটিম পক্ষের মধ্যে এর আগেও একাধিক খুনের ঘটনায় পূর্ববিরোধ ছিল, যা দীর্ঘদিন ধরে চলে আসছিল বলেও জানান অ্যাডভোকেট সঞ্জিব সরকার।

 

Need Ads