ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের নিজস্ব অর্থায়নে ইউএনডিপির মাধম্যে এই বডি ক্যামেরা কেনা হবে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ওই তথ্য জানান অর্থ উপদেষ্টা।

Shamol Bangla Ads

তিনি বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এটা আনতে হবে।

এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, খরচের বিষয়টি এখন নাই বললাম। নিদিষ্ট করে এখন বলতে পারবো না। এটা আমরা সংগ্রহ করবে ইউএনডিপির মাধ্যমে।

Shamol Bangla Ads

ইউএনডিপি’র মাধ্যমে কেন আনা হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা টিকা আনি ইউনিসেফ এর মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এ জন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করবো না।

টাকা দেবে সরকার, তাহলে ইউএনডিপি’র মাধ্যমে কেন কেনা হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, টাকা দেবে সরকার, কিন্তু কিনতে হবে তো প্রাইভেট সেক্টর থেকে। স্বচ্ছতা বজায় রাখার জন্য ইউএনডিপি’র মাধ্যমে কেনা হবে।

Need Ads
error: কপি হবে না!