ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিল এনসিপি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি।

Shamol Bangla Ads

দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে ৩ দফা দাবি উত্থাপন করেছে এনসিপি। সেইসঙ্গে আওয়ামী লীগের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাকও দিয়েছে এনসিপি।

ফেসবুক পোস্টের মাধ্যমে এনসিপি জানিয়েছে, ‘নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে ইন্টেরিম সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।

Shamol Bangla Ads

এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের এই আয়োজনে বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ওইসময় তিনি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার সঙ্গে। কাছাকাছি অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Need Ads
error: কপি হবে না!