নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম রণবাঘায় রাজ কালামের স্বপ্নের পাঠাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ২ টায় রণবাঘায় রাজ কালামের স্বপ্নের পাঠাগার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। ওই উপলক্ষ্যে আবুল কালাম আজদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লি. রণবাঘা শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, শিক্ষক জিয়াউল হক মুকুল, মোজাম্মেল হক, দেব দুলাল, আহসান হাবিব, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোলা এমরান আলী রানা ও গ্রামীণ ব্যাংক রণবাঘা শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, এনামুল হক বাদশা।




