ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা, নির্বাচন ৪ অক্টোবর

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচন পরিচালনার জন্য গত সপ্তাহে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর বুধবার ওই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

তফসিল অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ ও জমা, যাচাই-বাছাই এবং ফলাফল ঘোষণার দিনক্ষণ অনুসরণ করা হবে।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল

Shamol Bangla Ads

২০ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ

২১ সেপ্টেম্বর: দুপুর ১টা পর্যন্ত আপত্তি গ্রহণ এবং বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২২-২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ

২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান

২৬ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি

২৮ সেপ্টেম্বর: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, একই সঙ্গে ডাক ও ই-ব্যালট বিতরণ

৪ অক্টোবর: নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা

৫ অক্টোবর: চূড়ান্ত ফলাফল প্রকাশ

জানা যায়, বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন ক্লাব ক্রিকেট থেকে, ১০ জন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে এবং বাকিরা অন্যান্য কোটা থেকে নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকদের ভোটে বোর্ডের সভাপতি বেছে নেওয়া হবে।

এবারের নির্বাচনে বেশ কয়েকজন নতুন প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তারা ২ জনই সভাপতি পদে লড়বেন বলে শোনা যাচ্ছে। এছাড়া, তাদের সঙ্গে সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Need Ads
error: কপি হবে না!