ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ক্যাম্পাসে কড়া নিরাপত্তা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স। ভোট শুরুর আগে উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের ফাঁকা ব্যালট বাক্স দেখানো হয়।

Shamol Bangla Ads

জানা যায়, আবাসিক হলের কেন্দ্রগুলোতে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি শেষ করেছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হলে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য ২১টি ভোটকেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনে ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোটেগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা হবে।

নির্বাচন তফসিল সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১০২, ছাত্রী পাঁচ হাজার ৮১৭ জন।

Shamol Bangla Ads

জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, ভিপি পদে চূড়ান্ত প্রার্থী ১০ জন, জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তবে একজন স্বতন্ত্র জিএস পদপ্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় এখন জিএস পদে লড়বেন মূলত আটজন। নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয়জন ও পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ১০ জন। বিশ্ববিদ্যালয়ে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল রয়েছে। ২১টি হলে ৩১৫টি পদে লড়বেন ৪৬৭ জন প্রার্থী। প্রতিটি হলে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!