ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সত্যের ওপর মনোযোগ দিন: কাজল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল- সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। তবে মঙ্গলবার কাজল নিজেই জানালেন, খবরটি একেবারেই ভিত্তিহীন।

Shamol Bangla Ads

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, আমার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে-এমন গুজব ছড়ানো হচ্ছে। সত্যি বলতে বিষয়টি হাস্যকর, সম্পূর্ণ মিথ্যা। সৃষ্টিকর্তার কৃপায় আমি সুস্থ ও নিরাপদে আছি। মিথ্যা সংবাদে কান দেবেন না বরং ইতিবাচক ও সত্যের ওপর মনোযোগ দিন।

সম্প্রতি কাজলকে দেখা গেছে বিষ্ণু মাঞ্চুর ছবি ‘কান্নাপ্পা’-তে। এছাড়া সলমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত হিন্দি ছবি ‘সিকান্দার’-এও তিনি ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’-এ এবং নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ দেখা যাবে কাজলকে। এই ছবিতে তিনি রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন, যেখানে যশ রাবণের ভূমিকায়, আর রণবীর কাপুর ও সাই পল্লবীও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

কাজল ২০২০ সালে গৌতম কিচলুকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, নাম নীল। কাজল তাঁর স্বামী গৌতম কিচলু ও তিন বছরের ছেলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।

Need Ads
error: কপি হবে না!