অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশাল সদর আসনের এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. শওকত হোসেন হিরন গতকাল বুধবার সকাল সাতটায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। হিরনের অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামণা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক চিফ হুইপ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বরিশাল-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্, বরিশাল-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও অগ্রণী ব্যাংক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার। এছাড়াও আগৈলঝাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি ইউসুফ মোল্লাসহ দলের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহর মাগফেরাত কামণা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





