ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারী দালালকে অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।

Shamol Bangla Ads

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গড়ে উঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করার অভিযোগে মৌসুমী আক্তার নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০০ টাকা নগদ অর্থদন্ড করা হয়। মৌসুমীর বাড়ি উপজেলার আড়িয়াকান্দা গ্রামে। তার স্বামীর নাম মো. হায়াতুল্লাহ বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মৌসুমীসহ একটি দালালচক্র দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গড়ে উঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে দালালি করে আসছিল। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

Shamol Bangla Ads

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের স্বস্থ্যসেবা নিশ্চিত করতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে যে কোনো অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!