ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএ২০’র নিলামে সাকিব-মোস্তাফিজসহ ১৪ বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০২৬ এর এসএ২০’র নিলাম। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের নিলামে তোলা হচ্ছে ৫৪১জন ক্রিকেটারকে।

Shamol Bangla Ads

নিলামে সাকিব, মোস্তাফিজ, লিটন ছাড়া বাকি ১১ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন—তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

মোট ২৪১ জন বিদেশি খেলোয়াড় নিলামে উঠবেন, তবে সর্বোচ্চ বিক্রি হবেন ২৫ জন। অন্যদিকে নিলামে ৫৯টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩০০ জন প্রোটিয়া ক্রিকেটার।

Shamol Bangla Ads

আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। তাই সুযোগ পেলেও বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে খেলার ছাড়পত্র না–ও মিলতে পারে।

যদিও সাকিব আল হাসানের বিষয়টি ভিন্ন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।

এখন সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। সেখানে সর্বশেষ ম্যাচে ২০ বলে ফিফটি করেছেন সাকিব। সম্প্রতি কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি’তেও নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বের প্রায় সব বড় বড় টি-টোয়েন্টি লিগে খেলা সাকিব কখনোই এসএ টোয়েন্টিতে খেলেননি। এবার কি সাকিবের সুযোগ মিলবে?

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!